রাজনীতি

মামলা ছাড়াও মহিলা জামায়াত কর্মী গ্রেফতার


ফেইসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে—এটি অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

যে পুলিশ সদস্যরা এবং তথাকথিত উর্ধ্বতন কর্তৃপক্ষ এই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ও বাস্তবায়ন করেছেন, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। এটি কোনো ছোটখাটো ঘটনা নয়—এ ধরনের কর্মকাণ্ডই ফ্যাসিবাদের প্রথম ধাপ। এখনই এসব বন্ধ না করা হলে দেশ আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে।

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হওয়ার পরও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন হস্তক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফেইসবুকে মতামত দেওয়া বা সমালোচনা করা কখনোই অপরাধ হতে পারে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।

আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—

১। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। গ্রেফতারকৃত সাওদা সুমির অবিলম্বে মুক্তি ও জামিন নিশ্চিত করতে হবে।
৩। এই ঘটনার জন্য তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার পরিবারকে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে হবে।
৪। যারা এই অন্যায় নির্দেশ দিয়েছেন, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান—অতি উৎসাহী ও দায়িত্বহীন কর্মকাণ্ড দ্রুত বন্ধ করুন। একটি স্বাধীন দেশে নারীদের এভাবে গ্রেফতার করার মতো ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না।

এখনই সাওদা সুমিকে মুক্তি দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button